আজকের তারিখঃ | খ্রিস্টাব্দ | বঙ্গাব্দ
শিরোনাম :
কবর খনন করতে গিয়ে ০২ যুবকের মৃত্যু গোদাগাড়ি পিআইও’র বিরুদ্ধে কমিশন বাণিজ্যের অভিযোগ, স্বচ্ছতা নিয়ে উদ্বেগ মোহনপুরে ৬ মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার মোহনপুরে রাতে ঘরে ঢুকে স্বামী-স্ত্রীকে ছুরিকাঘাত, হাসপাতালে ভর্তি মাদক, ছিনতাই ও সড়ক বিশৃঙ্খলা রোধে কঠোর হচ্ছে আরএমপি রাজশাহীতে ডিবি অভিযানে হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক মাদক মৃত্যু আর সহিংসতায় অস্থির মোহনপুর দোয়া, বইমেলা ও রক্তদানে রাজশাহীতে জিয়াকে স্মরণ দ্রুততম সময়ে নগরী পরিচ্ছন্ন করে প্রশংসায় ভাসছে রাসিক ১০ লাখ টাকা ফেরত দিয়ে মানবিকতার নজির গড়লেন বাসচালক ‘বিশু’ মানসিক ভারসাম্যহীন নারীর সন্তান প্রসব, মানবিকতায় প্রশাসন সম্প্রীতির ঈদ আয়োজনে রাজশাহী জেলা প্রশাসন কোরবানির বর্জ্য রাস্তায়, প্রধানমন্ত্রীর নির্দেশে দুই সিটি কর্মকর্তা বরখাস্ত টাঙ্গাইলে রডবাহী ট্রাকে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: নওগাঁর মান্দার ১৫ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু শিশু রামিসার ধর্ষন-হত্যা মামলায় ঐতিহাসিক সিদ্ধান্ত: আসামির পক্ষে লড়বেন না ঢাকা বারের কোনো আইনজীবী রাজশাহীতে গবাদিপশু পালন বদলে দিচ্ছে গ্রামীণ নারীর জীবন রাজশাহীতে শিশু হুমায়রার মরদেহ নিয়ে স্বজনদের বিক্ষোভ রাজশাহীতে জাল সনদে বিদ্যালয়ে নিয়োগ, এমপিও সুপারিশে উত্তাপ নাগরিক সেবায় নতুন বার্তা দিলেন আরএমপি কমিশনার ফয়েজুল কবির সিন্দু পানি চুক্তি অসম দায়বদ্ধতা, বৈষম্যমূলক ছাড় এবং পাকিস্তানের পানিকে অস্ত্র হিসেবে ব্যবহার

টিটিসিতে তথ্য পেতে ভোগান্তি প্রশাসনের দ্বারস্থ সাংবাদিক

রিপোর্টারের নাম: Tathya Prokash
  • সংবাদ প্রকাশের তারিখ : May 6, 2026 ইং
  • 78 বার
ছবির ক্যাপশন:

রাজশাহী ব্যুরো: তথ্য অধিকার আইনের আওতায় চাওয়া তথ্য না দেওয়া, আবেদন গ্রহণে অনীহা এবং পেশাগত কাজে অসহযোগিতার অভিযোগে রাজশাহী-এর একটি সরকারি প্রতিষ্ঠানের অধ্যক্ষের বিরুদ্ধে জেলা প্রশাসক ও পুলিশ প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দাখিল করেছেন এক সাংবাদিক।

লিখিত অভিযোগে উল্লেখ করা হয়, জনস্বার্থ সংশ্লিষ্ট তথ্য সংগ্রহের উদ্দেশ্যে ওই সাংবাদিক গত ২৬ এপ্রিল রাজশাহী টেকনিক্যাল ট্রেনিং সেন্টার (টিটিসি)-এ যান। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাকে তথ্য না দিয়ে বিভিন্ন সময় আসতে বলেন এবং বারবার ঘুরতে বাধ্য করেন বলে অভিযোগে দাবি করা হয়েছে।

অভিযোগে আরও বলা হয়, পরবর্তী সময়ে প্রতিষ্ঠানের অধ্যক্ষ নাজমুল হক তথ্য প্রদানে অনাগ্রহ প্রকাশ করেন এবং প্রতিষ্ঠান বা সংশ্লিষ্ট বিষয়ে সংবাদ প্রকাশ করলে আইনি পদক্ষেপ নেওয়ার কথা বলেন বলে অভিযোগ রয়েছে। এতে সাংবাদিকের পেশাগত দায়িত্ব পালনে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

পরে ভুক্তভোগী তথ্য অধিকার আইন, ২০০৯ অনুযায়ী নির্ধারিত ফরমে আবেদন দাখিলের চেষ্টা করলে সেটি গ্রহণ করা হয়নি বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে। একই সঙ্গে প্রতিষ্ঠানে প্রবেশে বাধা এবং মুঠোফোনে ভয়ভীতি প্রদর্শনের অভিযোগও তোলা হয়েছে। সংশ্লিষ্ট ঘটনাগুলোর অডিও রেকর্ড সংরক্ষিত আছে বলে অভিযোগকারী জানিয়েছেন।

ভুক্তভোগী সাংবাদিক বলেন, “জনস্বার্থে তথ্য যাচাই করতে গিয়ে আমি কাঙ্ক্ষিত সহযোগিতা পাইনি। বরং আবেদন গ্রহণ না করে আমাকে নিরুৎসাহিত করা হয়েছে।” তিনি জানান, বিষয়টি জেলা প্রশাসক ও পুলিশ কমিশনারের কাছে লিখিতভাবে অবহিত করা হয়েছে।

অন্যদিকে অভিযোগের বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত অধ্যক্ষ নাজমুল হক বলেন, চাওয়া তথ্য সরবরাহের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের অনুমোদন প্রয়োজন হতে পারে।

উল্লেখ্য, সাংবাদিকের পক্ষ থেকে গত দুই বছরে প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষার্থীদের তালিকা, আয়-ব্যয়ের হিসাব, প্রশিক্ষক নিয়োগ, জব প্লেসমেন্ট এবং চলমান কোর্স সংক্রান্ত বিভিন্ন তথ্য চাওয়া হয়েছিল।

এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে প্রত্যাশা জানিয়েছেন 

ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
ad300