আজকের তারিখঃ | খ্রিস্টাব্দ | বঙ্গাব্দ
শিরোনাম :
কবর খনন করতে গিয়ে ০২ যুবকের মৃত্যু গোদাগাড়ি পিআইও’র বিরুদ্ধে কমিশন বাণিজ্যের অভিযোগ, স্বচ্ছতা নিয়ে উদ্বেগ মোহনপুরে ৬ মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার মোহনপুরে রাতে ঘরে ঢুকে স্বামী-স্ত্রীকে ছুরিকাঘাত, হাসপাতালে ভর্তি মাদক, ছিনতাই ও সড়ক বিশৃঙ্খলা রোধে কঠোর হচ্ছে আরএমপি রাজশাহীতে ডিবি অভিযানে হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক মাদক মৃত্যু আর সহিংসতায় অস্থির মোহনপুর দোয়া, বইমেলা ও রক্তদানে রাজশাহীতে জিয়াকে স্মরণ দ্রুততম সময়ে নগরী পরিচ্ছন্ন করে প্রশংসায় ভাসছে রাসিক ১০ লাখ টাকা ফেরত দিয়ে মানবিকতার নজির গড়লেন বাসচালক ‘বিশু’ মানসিক ভারসাম্যহীন নারীর সন্তান প্রসব, মানবিকতায় প্রশাসন সম্প্রীতির ঈদ আয়োজনে রাজশাহী জেলা প্রশাসন কোরবানির বর্জ্য রাস্তায়, প্রধানমন্ত্রীর নির্দেশে দুই সিটি কর্মকর্তা বরখাস্ত টাঙ্গাইলে রডবাহী ট্রাকে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: নওগাঁর মান্দার ১৫ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু শিশু রামিসার ধর্ষন-হত্যা মামলায় ঐতিহাসিক সিদ্ধান্ত: আসামির পক্ষে লড়বেন না ঢাকা বারের কোনো আইনজীবী রাজশাহীতে গবাদিপশু পালন বদলে দিচ্ছে গ্রামীণ নারীর জীবন রাজশাহীতে শিশু হুমায়রার মরদেহ নিয়ে স্বজনদের বিক্ষোভ রাজশাহীতে জাল সনদে বিদ্যালয়ে নিয়োগ, এমপিও সুপারিশে উত্তাপ নাগরিক সেবায় নতুন বার্তা দিলেন আরএমপি কমিশনার ফয়েজুল কবির সিন্দু পানি চুক্তি অসম দায়বদ্ধতা, বৈষম্যমূলক ছাড় এবং পাকিস্তানের পানিকে অস্ত্র হিসেবে ব্যবহার

আনসার-ভিডিপির কৃষি উদ্যোগে স্বপ্ন দেখছে মোহনপুরের গ্রামাঞ্চল

রিপোর্টারের নাম: Tathya Prokash
  • সংবাদ প্রকাশের তারিখ : May 7, 2026 ইং
  • 79 বার
ছবির ক্যাপশন:

রাজশাহী প্রতিনিধি: রাজশাহীর মোহনপুর উপজেলায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (ভিডিপি) সদস্যদের আর্থ-সামাজিক উন্নয়ন ও স্বাবলম্বী করতে নেওয়া হয়েছে ব্যতিক্রমধর্মী কৃষি উদ্যোগ। কৃষিভিত্তিক উৎপাদন বৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে গড়ে তোলা হয়েছে “আনসার ও ভিডিপি কৃষি উন্নয়ন প্রকল্প” নামে একটি আদর্শ খামার।

উপজেলা আনসার সহকারী কোম্পানি কমান্ডার মোঃ মুকুল সরদারের উদ্যোগে মোহনপুর বিলে প্রায় ৩৩ শতাংশ জমিতে লতিরাজ বারী-১ জাতের কচুর লতি, পটল ও ধানের চাষ করা হচ্ছে। সবজি ও খাদ্যশস্য উৎপাদনের মাধ্যমে স্থানীয় চাহিদা পূরণের পাশাপাশি ভিডিপি সদস্যদের আয় বৃদ্ধির লক্ষ্য নিয়েই পরিচালিত হচ্ছে এ প্রকল্প।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রকল্পটিতে ইতোমধ্যে পাঁচজন শ্রমিকের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে।
স্থানীয়ভাবে উৎপাদিত নিরাপদ সবজি বাজারজাতের মাধ্যমে কৃষকদের পাশাপাশি ভিডিপি সদস্যদের মধ্যেও নতুন সম্ভাবনার দ্বার খুলছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

প্রকল্পটির সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোঃ রাকিবুল হাসান। তিনি নিয়মিত কৃষি বিভাগের কর্মকর্তাদের সঙ্গে সমন্বয় করে আধুনিক চাষাবাদ পদ্ধতি, সার ব্যবস্থাপনা ও বাজারজাতকরণ বিষয়ে প্রয়োজনীয় পরামর্শ দিয়ে যাচ্ছেন।

সংশ্লিষ্টদের মতে, এটি শুধু একটি কৃষি খামার নয়, বরং ভিডিপি সদস্যদের জন্য একটি মডেল উদ্যোগ। এর মাধ্যমে সদস্যদের কৃষিকাজে সম্পৃক্ত করে আত্মকর্মসংস্থানের সুযোগ তৈরি হচ্ছে, যা ভবিষ্যতে বৃহৎ পরিসরে সম্প্রসারণের সম্ভাবনাও তৈরি করেছে।

স্থানীয়রা বলছেন, সরকারি বাহিনীর এমন উৎপাদনমুখী উদ্যোগ একদিকে যেমন কৃষিকে এগিয়ে নিচ্ছে, অন্যদিকে গ্রামীণ অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব ফেলছে।

ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
ad300